Tutorion
হেল্প সেন্টার

ডেমো জামানত নীতি (টিউটর)

সংস্করণ 1.0 · কার্যকর 2026-10-07

এই নীতি টিউটরদের জন্য। ডেমো জামানত দেওয়ার আগে এবং ডেমো গ্রহণের সময় আপনি এতে সম্মতি দেন।

জামানত

  • অভিভাবকের সাথে প্রথম ডেমোর আগে আপনাকে ৳৫০০ ডেমো জামানত দিতে হয়।
  • বিলিং পাতায় দেখানো বিকাশ, নগদ বা রকেট নম্বরে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। প্রতিটি পেমেন্ট আমাদের টিম যাচাই করে।
  • জামানত যাচাই হওয়ার পর এবং আপনি ডেমো গ্রহণ করলে তবেই অভিভাবকের নাম, ফোন নম্বর ও ঠিকানা দেখানো হয়।

কয়টি ডেমো

একটি জামানতে সর্বোচ্চ ২টি ডেমো নেওয়া যায়। কোনো ডেমো থেকে টিউশন না হলে পরের ডেমোতে নতুন জামানত লাগে না, যতক্ষণ সুযোগ বাকি থাকে।

নিয়োগ হলে

জামানত অতিরিক্ত খরচ নয়: এটি আপনার কমিশনের অংশ হিসেবে গণ্য হয় (দেখুন কমিশন নীতি)।

কখন জামানত ফেরত দেওয়া হয় না

  • কোনো ডেমো থেকেই টিউশন না হলে জামানত ফেরত দেওয়া হয় না।
  • আপনার কারণে ডেমো না হলে (যেমন আগে না জানিয়ে অনুপস্থিত থাকলে) জামানত সাথে সাথে বাতিল হয়।
  • সত্যিকারের জরুরি কারণে ডেমোর আগে জানিয়ে বাতিল করলে আমাদের সাথে যোগাযোগ করুন: প্রতিটি ঘটনা বিবেচনা করে আপনার সুযোগ রাখার চেষ্টা করা হবে।

কখন ফেরত দেওয়া হয়

অভিভাবক বা আমাদের কারণে ডেমো না হলে এবং আপনাকে আর কোনো ডেমো দেওয়া না গেলে, যে নম্বর থেকে পাঠিয়েছিলেন সেখানে জামানত ফেরত দেওয়া হয়। দেখুন রিফান্ড নীতি।

গোপনীয়তা

টিউশন ছাড়া ডেমো শেষ হলে অভিভাবকের যোগাযোগের তথ্য আবার লুকিয়ে ফেলা হয়। তা সংরক্ষণ বা ব্যবহার করবেন না।

প্রশ্ন

কিছু অস্পষ্ট থাকলে পেমেন্টের আগে কল বা হোয়াটসঅ্যাপ করুন 01870432209।