Tutorion
হেল্প সেন্টার

গোপনীয়তা নীতি

সংস্করণ 1.0 · কার্যকর 2026-10-07

অভিভাবকদের জন্য টিউটর ও টিউটরদের জন্য টিউশন খুঁজতে যতটুকু তথ্য দরকার, আমরা শুধু ততটুকুই নিই, এবং কখনো আপনার তথ্য বিক্রি করি না।

কী সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট: নাম, মোবাইল নম্বর, এবং আপনি যোগ করলে ইমেইল ও ইউজারনেম। পাসওয়ার্ড শুধু এনক্রিপ্ট করা (হ্যাশ) অবস্থায় রাখা হয়।
  • টিউশন রিকোয়েস্ট: শিক্ষার্থীর ক্লাস ও বিষয়, এলাকা, ঠিকানা, বাজেট ও মন্তব্য।
  • টিউটর প্রোফাইল: শিক্ষাগত যোগ্যতা, বিষয়, এলাকা, ছবি ও যাচাইয়ের কাগজপত্র (যেমন এনআইডি বা স্টুডেন্ট আইডি)।
  • পেমেন্ট: পরিমাণ, মাধ্যম ও ট্রানজেকশন আইডি, এবং আপলোড করলে স্ক্রিনশট।
  • আমাদের সাথে যোগাযোগ: কল, সাপোর্ট টিকিট ও বার্তা, এবং আপনার বিষয়ে আমাদের টিমের নোট।
  • প্রযুক্তিগত: লগইনের রেকর্ড (সময়, ডিভাইস, আইপি ঠিকানা), এবং বেনামী ব্যবহার পরিসংখ্যান (ফর্মের কোন ধাপ পর্যন্ত যাওয়া হয়েছে, কী ত্রুটি হয়েছে) যা আপনার নাম বা নম্বরের সাথে যুক্ত নয়।

কেন ব্যবহার করি

অভিভাবক ও টিউটর মেলাতে, ডেমো ও টিউশনের ব্যবস্থা করতে, টিউটর যাচাই করতে, পেমেন্ট নিতে ও নিশ্চিত করতে, সেবা সংক্রান্ত বার্তা পাঠাতে, প্রতারণা ও অপব্যবহার থেকে প্ল্যাটফর্ম নিরাপদ রাখতে এবং ওয়েবসাইট উন্নত করতে।

কারা দেখতে পায়

  • অভিভাবকের ফোন নম্বর ও ঠিকানা কোনো টিউটরকে দেখানো হয় শুধু অভিভাবক তাকে ডেমো বা টিউশনের জন্য বেছে নেওয়ার পর, এবং টিউশন ছাড়া ডেমো শেষ হলে আবার লুকানো হয়।
  • টিউটর প্রোফাইল (নাম, ছবি, শিক্ষা, বিষয়, এলাকা) সবার জন্য দেখানো হতে পারে। কাগজপত্র শুধু আমাদের যাচাই টিম দেখে।
  • আমাদের কর্মীরা শুধু তাদের কাজের জন্য প্রয়োজনীয় তথ্য দেখেন; ভূমিকা অনুযায়ী সীমিত ও রেকর্ড রাখা হয়।
  • সেবাদাতা প্রতিষ্ঠান যাদের মাধ্যমে সাইট চলে: হোস্টিং ও ডেটাবেজ (Vercel, Neon), এসএমএস (BulkSMSBD), ইমেইল (Google Gmail), ফাইল সংরক্ষণ (Cloudflare), বট সুরক্ষা (Cloudflare Turnstile) এবং শুধু পাবলিক পাতায় Microsoft Clarity (বেনামী পরিসংখ্যান; আপনি যা টাইপ করেন তা লুকানো থাকে)। তারা শুধু তাদের সেবা দিতে তথ্য ব্যবহার করে।
  • কর্তৃপক্ষ, আইন অনুযায়ী প্রয়োজন হলে।

বার্তা

সেবা সংক্রান্ত বার্তা সেবার অংশ। অফার ও টিপস শুধু আপনার সম্মতিতে পাঠানো হয়; অ্যাকাউন্টের নোটিফিকেশন সেটিংস বা আনসাবস্ক্রাইব লিংক থেকে যেকোনো সময় বন্ধ করুন।

কতদিন রাখি

অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত, এবং পরে শুধু আইনগত, হিসাব বা বিরোধ নিষ্পত্তির প্রয়োজনে যতদিন লাগে। লগইন কোড এক দিনের মধ্যে মুছে ফেলা হয়; বেনামী ব্যবহার পরিসংখ্যান ১৮০ দিন পর।

আপনার অধিকার

অ্যাকাউন্টে আপনার তথ্য দেখতে ও ঠিক করতে পারবেন, নোটিফিকেশন সেটিংস বদলাতে পারবেন, এবং অ্যাকাউন্ট পাতা থেকে নিজেই অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন (অথবা 01870432209 নম্বরে কল বা support@tutorionbd.com-এ ইমেইল করে আমাদের বলতে পারবেন)। কিছু রেকর্ড (যেমন পেমেন্ট) আইন অনুযায়ী আপনার পরিচয় ছাড়া রাখা হয়।

নিরাপত্তা

আমরা এনক্রিপ্টেড সংযোগ, সুরক্ষিত পাসওয়ার্ড, ভূমিকা-ভিত্তিক কর্মী প্রবেশাধিকার, অডিট লগ এবং বট ও অপব্যবহার থেকে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবহার করি। কোনো ব্যবস্থাই সম্পূর্ণ নিরাপদ নয়; অস্বাভাবিক কিছু দেখলে সাথে সাথে জানান।

পরিবর্তন

যেকোনো পরিবর্তন তারিখসহ এই পাতায় দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ হলে আপনাকে জানানো হবে।