আপনার তথ্য ও নিরাপত্তা
আপনার ফোন নম্বর ও ঠিকানা কে কখন দেখতে পান, আর আপনাকে সুরক্ষিত রাখতে আমরা কী করি।
আপনার পরিবারের তথ্য আমাদের কাছে আমানত। তাই কে কখন কী দেখতে পাবেন, তা আমরা খুব সাবধানে ঠিক করেছি।
টিউটররা কী দেখেন
- জবে: শুধু ক্লাস, বিষয়, এলাকা, পড়ানোর ধরন আর বাজেট। আপনার নাম, ফোন নম্বর বা ঠিকানা থাকে না।
- ডেমোর জন্য বেছে নিলে: টিউটর ডেমো ডিপোজিট দেওয়ার পর, আমাদের টিম সেটি যাচাই করলে আর টিউটর শর্তে সম্মতি দিলে তবেই আপনার নাম, ফোন নম্বর আর ঠিকানা দেখতে পান, যাতে ডেমোর সময় ঠিক করে আপনার বাসায় আসতে পারেন।
- ডেমোর পর টিউটর না নিলে: সেই টিউটর আর আপনার যোগাযোগের তথ্য দেখতে পান না।
- টিউটর ঠিক হলে: শুধু আপনার নিশ্চিত করা টিউটরই আপনার যোগাযোগের তথ্য রাখেন।
আমাদের টিম কী দেখে
আমাদের টিমের সবাই আপনার ফোন নম্বর দেখতে পান না। শুধু যাদের আপনার সাথে কথা বলার দায়িত্ব, তারাই দেখেন। বাকিরা আপনাকে একটি ইউজার আইডি দিয়ে চেনেন।
টিউটর যাচাই
শর্টলিস্টে পাঠানোর আগে আমরা টিউটরের প্রোফাইল আর কাগজপত্র দেখি। ভেরিফাইড ব্যাজ মানে আমরা তার পরিচয়ের কাগজ যাচাই করেছি।
কিছু পরামর্শ
- প্রথম ডেমো ক্লাসে পরিবারের কেউ বাসায় থাকলে ভালো।
- টিউটর ঠিক হওয়ার আগে কাউকে আগাম টাকা দেবেন না।
- কোনো কিছু অস্বস্তিকর মনে হলে সাথে সাথে আমাদের ফোন করুন। আমরা গুরুত্ব দিয়ে দেখব।
এই লেখাটি কি কাজে লেগেছে?