টিউটর পেতে কল করুন 01870-432209 কল করুন
Tutorion

আপনার অ্যাকাউন্টে লগইন

শুধু মোবাইল নম্বর দিয়ে শুরু, পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড, না থাকলে একবার কোড; আমাদের টিমের পাঠানো এক ক্লিকের লিংক, আর আটকে গেলে কী করবেন।

অ্যাকাউন্ট থেকে আপনি রিকোয়েস্টের আপডেট দেখেন, আমাদের সাজেস্ট করা টিউটরদের দেখেন আর আমাদের সাথে যোগাযোগ রাখেন। লগইন করা খুবই সহজ, আর কোন উপায়ে করবেন সেটা আপনার ইচ্ছা।

লগইন: শুধু মোবাইল নম্বর দিয়ে শুরু

সাইন ইন চেপে মোবাইল নম্বর দিন, তারপর এগিয়ে যান চাপুন। বাকিটা আপনার অ্যাকাউন্ট দেখে নিজেই ঠিক হয়:

  • পাসওয়ার্ড আছে? পাসওয়ার্ডের ঘর আসবে। পাসওয়ার্ড দিলেই লগইন, কোডের অপেক্ষা নেই।
  • নতুন, বা পাসওয়ার্ড নেই? মোবাইলে এসএমএসে ৬ ডিজিটের একটা কোড যাবে। কোড দেওয়ার পর একটা পাসওয়ার্ড সেট করতে বলবে (কমপক্ষে ৬ অক্ষর, মনে রাখা সহজ এমন কিছু)। পরের বার শুধু নম্বর আর পাসওয়ার্ড দিয়েই ঢুকবেন। চাইলে এখন না, পরে করব চেপে পরেও করতে পারেন।

একবার লগইন করলে প্রায় তিন মাস লগইন থাকবেন, বারবার ঢোকার দরকার নেই।

ইউজারনেম বা ইমেইল দিয়ে ঢুকতে চাইলে লগইন বক্সে ইমেইল বা ইউজারনেম দিয়ে ঢুকুন চাপুন।

"আমাদের টিম ফোনে পাসওয়ার্ড দিয়েছে"

অনেক পরিবার ফোন করেই টিউটর চান। আপনিও যদি তাঁদের একজন হন, আমরা হয়তো আপনার অ্যাকাউন্ট খুলে একটা পাসওয়ার্ড দিয়েছি, যাতে সহজে লগইন করতে পারেন। সাধারণত এটা এসএমএস বা হোয়াটসঅ্যাপে একটা লিংকসহ পাঠাই। লিংকে ক্লিক করলে লগইনের বক্স খুলে যাবে, আপনার নম্বর আগে থেকেই লেখা থাকবে। শুধু পাসওয়ার্ডটা দিন।

অ্যাকাউন্ট পেজ থেকে যখন খুশি এটা বদলাতে পারবেন। বদলাতেই হবে, এমন কোনো ব্যাপার নেই।

এক ক্লিকের লগইন লিংক

কোড বা পাসওয়ার্ড ঝামেলা লাগলে আমাদের কল করে একটা লগইন লিংক চান। আমরা আপনার নিজের নম্বরে পাঠাব। একবার ক্লিক করলেই লগইন হয়ে যাবে। আপনার সেফটির জন্য:

  • লিংকটা শুধু একবার কাজ করে, তারপর বন্ধ হয়ে যায়;
  • ইউজ না করলেও কিছুক্ষণ পর নিজে থেকেই বন্ধ হয়ে যায়;
  • লিংকটা কখনো কাউকে ফরোয়ার্ড করবেন না।

আটকে গেলে

  • কোড আসেনি? এক মিনিট অপেক্ষা করে আবার পাঠান চাপুন। কোনো কারণে কোড না এলে আমাদের টিম নিজেই কল করে লগইন করিয়ে দেবে।
  • পাসওয়ার্ড ভুলে গেছেন? পাসওয়ার্ডের ঘরের নিচে পাসওয়ার্ড ভুলে গেছেন? চাপুন। মোবাইলে কোড যাবে, তারপর নতুন পাসওয়ার্ড দিন।
  • ফেসবুক বা মেসেঞ্জার থেকে খুলেছেন? পেজ ঠিকমতো কাজ না করলে ক্রোমে খুলুন।
  • এরপরও আটকে আছেন? কল করুন ০১৮৭০-৪৩২২০৯। লগইন করতে আমরা সাহায্য করব।

অ্যাকাউন্ট সেফ রাখুন

  • কোড বা লগইন লিংক কাউকে দেবেন না। টিউটরিয়নের কেউ কখনো আপনার কাছে কোড চাইবে না।
  • ফোন অন্যদের সাথে শেয়ার করে চালালে কাজ শেষে লগআউট করে নিন।
এই লেখাটি কি কাজে লেগেছে?